ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান রাজশাহীর মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বোদায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ রেল টেন্ডারে কারসাজি: প্রকৌশলী শাহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

নিজ জেলায় চাকরি করে কোটিপতি কুষ্টিয়া সদর উপজেলা পিআইও অফিসের কম্পিউটার অপারেটর সোহেল রানা

কুষ্টিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের অফিস সহকারীর ‘আলাদিনের চেরাগ’: কোটি টাকার সম্পদের পাহাড় কুষ্টিয়া সরকারি অফিসের একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী। পদবি অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর। কিন্তু তার জীবনযাপন ও অর্জিত সম্পদের খতিয়ান দেখলে যে কেউ বিস্মিত হবেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনস্থ কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে কর্মরত মো. সোহেল রানা যেন হাতে পেয়েছেন ‘আলাদিনের চেরাগ’। অনিয়ম, দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে তিনি গড়ে তুলেছেন কোটি কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ।

অনুসন্ধানে জানা যায়, ২০১০ সালে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পান সোহেল রানা। অভিযোগ রয়েছে, যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন অনৈতিক লেনদেন ও তদবির বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েন। পরবর্তীতে মোটা অংকের অর্থের বিনিময়ে বদলি হয়ে নিজের জেলা কুষ্টিয়া সদর উপজেলা কার্যালয়ে খুঁটি গেড়ে বসেন। অভিযোগ আছে, বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া এবং অন্যায্য কাজকে ‘বৈধ’ করার বিনিময়ে তিনি বড় অংকের অর্থ হাতিয়ে নেন।

অঢেল সম্পদের খতিয়ান
সোহেল রানার মাসিক বেতনের সাথে তার জীবনযাত্রার মান এবং অর্জিত সম্পদের রয়েছে আকাশ-পাতাল ব্যবধান। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, তার অর্জিত সম্পদের মধ্যে রয়েছে:

বিলাসবহুল বাড়ি: চুয়াডাঙ্গার জীবননগরে গড়ে তুলেছেন একটি তিন তলা আলিশান বাড়ি।

জমি ও বাগান: জীবননগর মাঠ এলাকায় নামে-বেনামে রয়েছে প্রায় ৬ বিঘা জমি। এছাড়া রাজশাহীর বাঘায় কিনেছেন ৪ বিঘার একটি বিশাল আম বাগান।

পরিবহন: নিজে সরকারি কর্মচারী হওয়ায় সরাসরি নিজের নামে না কিনে, বোন জামাইয়ের নামে ব্যবহার করছেন একটি চার চাকার বিলাসবহুল গাড়ি।

ব্যাংক ব্যালেন্স: বিভিন্ন ব্যাংকে নিজের ও পরিবারের সদস্যদের নামে রয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ।

এসব গুরুতর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. সোহেল রানার ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৭১৮-৮৪–৪০) একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিষয়টি নিয়ে কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি ফোন কলটি কেটে দেন। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

একজন সাধারণ কর্মচারী কীভাবে এত বিপুল পরিমাণ সম্পদের মালিক হলেন, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল এই দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি

নিজ জেলায় চাকরি করে কোটিপতি কুষ্টিয়া সদর উপজেলা পিআইও অফিসের কম্পিউটার অপারেটর সোহেল রানা

আপডেট সময় ০৫:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬