জেলা গোয়েন্দা শাখা, বগুড়া’র মাদক বিরোধী অভিযানে ১০(দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদকদ্রব্য গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত ০১(এক) টি প্রাইভেটকার সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
(১০ এপ্রিল বৃহস্পতিবার) বগুড়ার মাটিডালি বিমান মোড় এলাকায় বগুড়া জেলা পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া’র মাদক বিরোধী অভিযানে দুপুর আনুমানিক ২.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি বিমান মোড়স্থ মাহাথীর হোটেলের সামনে পাকা রাস্তার উপর হইতে ১০(দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদকদ্রব্য গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত ০১(এক) টি প্রাইভেটকার সহ ২ জন গ্রেফতার।গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ সোহেল খাঁ (৪৪), পিতা-মৃত সোহবান খাঁ, মাতা-মোছাঃ ফিরোজা বেগম, সাং-চক শ্রীমান্তপুর, থানা-নাটোর সদর, জেলা-নাটোর, ২। মোঃ শাজাহান আলী (৫৪), পিতা-মৃত আবুল হাসেম, মাতা-মৃত রেজিয়া খাতুন, সাং-দক্ষিণ বড় গাছা, থানা-নাটোর সদর, জেলা-নাটোরদ্বয়কে গ্রেফতার করার পর জেলার সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
আহসান হাবিব শিবলু, বগুড়া 
























