ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী বরগুনায় স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ ইয়ামালের সাফল্যের পেছনে তার সংগ্রামী মা শিক্ষার্থীদের আন্দোলনে নীরবতায় ক্যাটরিনার ওপর অনুরাগীদের ক্ষোভ আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল ভোলার বাংলাবাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ বিষয়ক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

বিদায় সুন্দর পৃথিবী পোস্টের পর পাওয়া গেল জেরিনের ঝুলন্ত মরদেহ

সব কিছু মিলায়ে নিতে পারলাম না’, পোস্টের পর পাওয়া গেল জেরিনের ঝুলন্ত মরদেহ রাজবাড়ীতে তালাবদ্ধ ঘর থেকে ফারিহা বিশ্বাস জেরিন (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে বিকেল ৩ টার দিকে জেরিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দুটি পোস্ট করেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘সবকিছু মিলায়ে আমি আর নিতে পারলাম না। মাফ করে দিও আমাকে। বাবা-মায়ের ব্যর্থ সন্তান হিসেবে দুনিয়া থেকে বিদায় নিলাম। যাদের সাথে অন্যায় করছি সবাই মাফ করে দিও।’   আরেকটি পোস্টে জেরিন লেখেন, ‘বিদায় সুন্দর পৃথিবী।’   জেরিন বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের আকির হোসেন বিশ্বাস ও তৃপ্তিয়ারা খাতুনের মেয়ে। তার বাবা আকির হোসেন বিশ্বাস ঢাকায় একটি প্লাস্টিক কোম্পানিতে চাকরি করেন এবং মা তৃপ্তিয়ারা খাতুন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বরাট শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।   স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সোয়া ৩ টার দিকে ফারিহা বিশ্বাস জেরিনের ফেসবুকে আত্মহত্যা সংক্রান্ত পোস্ট দেখে তার এক বান্ধবী তার মাকে ফোন দেন। তবে তার মা জেরিনকে বাড়িতে একা রেখে সকালে স্কুলে গেছে বলে জানান। এরপর তার ওই বান্ধবী স্থানীয় কয়েজনকে সঙ্গে নিয়ে জেরিনদের বাড়িতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় জেরিনের মরদেহ দেখতে পান। জেরিনের মা তৃপ্তিয়ারা খাতুন বলেন, ‘আমার মেয়ে ২০২৪ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। আগামী ১২ এপ্রিল তার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দেয়ার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে সে ঢাকায় যেতে রাজী হচ্ছিল না। আমরা চাচ্ছিলাম যে সে ভর্তি পরীক্ষা দিক। আমি এবং ওর বাবা ওকে অনেক বুঝিয়েছি পরীক্ষা দেয়ার জন্য। এই বিষয়টি নিয়ে ওর একটু মন খারাপ ছিল।’   তৃপ্তিয়ারা খাতুনের ধারণা বাড়িতে একা থাকার সুযোগে তার মেয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করতে পারে তা বলতে পারছেন না বলে দাবি করেন তিনি। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

বিদায় সুন্দর পৃথিবী পোস্টের পর পাওয়া গেল জেরিনের ঝুলন্ত মরদেহ

আপডেট সময় ০৯:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫