ভোলার বোরহানউদ্দিনে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ হল রুমে ২০২৪-২৫ খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদোনা কর্মসূচির আওতায় আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: খায়রুল ইসলাম মল্লিক। উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল এসময় স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য অফিসার মনোজ কুমার সাহা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। এই কার্যক্রমের আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৫২৫০ জন কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে বলে জানা যায়।
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
-
রিয়াজ ফরাজি - আপডেট সময় ০৭:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- ৬২৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















