চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ এবং তার স্ত্রীর নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৯ এপ্রিল) সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। দুদক সূত্রে জানা গেছে, প্রথম মামলায় চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া নিজ নামে ৩৩টি ব্যাংক হিসাবে মোট ১৭২ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে মামলায়। দ্বিতীয় মামলায় স্ত্রী মর্জিনা ওদুদ ও তার স্বামী আব্দুল ওদুদকে আসামি করা হয়। মামলায় ক্ষমতার অপব্যবহার করে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ৪২ লাখ ১৬ হাজার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়। এছাড়া তার নিজ নামে ৭টি ব্যাংক হিসাবে মোট ৭ কোটি ৫৪ লাখ ৮১ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে মামলায়। আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের বিরুদ্ধে দুদকের মামলা
-
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ১২:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- ৬৩০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















