ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের আন্দোলনে নীরবতায় ক্যাটরিনার ওপর অনুরাগীদের ক্ষোভ আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল ভোলার বাংলাবাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ বিষয়ক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত শরীরের বিশেষ কিছু অঙ্গ যা স্পর্শ করলে মহাবিপদ! ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ফিরোজ জামান ও ফনিন্দ্রনাথের ৪৭ লাখ টাকার দূর্নীতি পবিপ্রবি ও ইন্দোনেশিয়া নেগারি পাদং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমাঝোতা চুক্তি স্বাক্ষরিত আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপে মোদি সরকার ১ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বান্দরবান লামায় মুক্তিপণ দিয়ে ছাড়া পেল ৮ তামাক শ্রমিক

লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা লেমুপালং থেকে অপহৃত ৮ জন তামাক শ্রমিককে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫ টা ৩০ মিনিটে দিকে সরই ইউনিয়নের দুর্গম লুলাইং এলাকা পাহাড়ে গহীন জঙ্গল থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন মো. আমিন, ভুট্টো,নবী হোসেন, জমির, শহিদুল, ইমাম হোসেন, মো. ইসমাইল, মো. রশিদ।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন শ্রমিকদের মুক্তির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত ১ টার দিকে লামার গজালিয়া ইউনিয়নের লেমুপালং এলাকার তামাকচাষি আল আমিন, ভুট্টোসহ ৮ শ্রমিককে অস্ত্রের মুখে খামারের ঘর থেকে তুলে নিয়ে যায় সশস্ত্র একটি দল। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অপহৃতদের উদ্ধারে ওই এলাকায় অভিযানে নামে। টানা অভিযানের ফলে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়। উদ্ধার চাষি ও শ্রমিকেরা সুস্থ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীদের চাওয়া ১০ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধ করে শ্রমিকদের মুক্ত করা হয়েছে। আতঙ্কে অপহৃতদের স্বজনরা এ বিষয়ে মুখ খুলতে রাজি নন।

এর আগেও গত ১ ও ১৪ জানুয়ারি একই এলাকা থেকে দুই দফায় ১৪ তামাক শ্রমিককে অপহরণ করা হয়। ১৬ ফেব্রুয়ারি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে রাবার বাগানের ২৬ শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেয়। একের পর এক অপহরণের কারনে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারীদের মধ্যে অপহরণ আতংক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের আন্দোলনে নীরবতায় ক্যাটরিনার ওপর অনুরাগীদের ক্ষোভ

বান্দরবান লামায় মুক্তিপণ দিয়ে ছাড়া পেল ৮ তামাক শ্রমিক

আপডেট সময় ১১:৪৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫