ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে ৮০০ কোটি টাকার কাজ দেওয়ার অভিযোগ

মিঠাপুকুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রংপুরের মিঠাপুকুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আব্দুল আউয়াল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আউয়াল মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর বাজার সংলগ্ন মমিনপুর গ্রামের মৃত- আব্দুল করিম মুন্সির ছোট ছেলে।

বুধবার (৯-এপ্রিল) বিকাল আনুমানিক চারটার সময় বলদিপুকুর বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা গেলেও ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দূর্ঘটনার সময় নিহত যুবক বলদিপুকুর বাসস্ট্যান্ডের মিনি আন্ডার পাসের পশ্চিম দিক থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তর-পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় উত্তর দিক থেকে আসা একটি খালি ট্রাক,যাহার রেজিষ্ট্রেশন নং কুষ্টিয়া- ট (১১০১০৪) এর মুখোমুখি পড়েন। এতে মোটরসাইকেলে থাকা আবদুল আউয়াল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তবে মোটরসাইকেলে থাকা তার বন্ধু খায়রুল ইসলাম খোকন ছিটকে পড়ে বেঁচে যান। বিকাশ ব্যবসায়ি জামাল হোসেন জানান, দূর্ঘটনার সময় আউয়ালের মোটরসাইকেল এবং ট্রাকের গতি খুবেই কম ছিলো।

রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য, আরিফুল ইসলাম আরিফ বলেন,নিহত আউয়াল রংপুর জেলা জিয়া সাইবার ফোর্স কমিটির সদস্য ছিলেন। বিএনপির দূর্দিনে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। সহপাঠী সুমন মিয়া বলেন, আউয়াল বাড়িঘরের কাজ শেষে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। তার পূর্বেই ছেলেটা অকালে চলে গেলো।

বড়দরগাহ হাইওয়ে পুলিশের (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

মিঠাপুকুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

আপডেট সময় ০৭:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫