ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের আন্দোলনে নীরবতায় ক্যাটরিনার ওপর অনুরাগীদের ক্ষোভ আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল ভোলার বাংলাবাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ বিষয়ক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত শরীরের বিশেষ কিছু অঙ্গ যা স্পর্শ করলে মহাবিপদ! ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ফিরোজ জামান ও ফনিন্দ্রনাথের ৪৭ লাখ টাকার দূর্নীতি পবিপ্রবি ও ইন্দোনেশিয়া নেগারি পাদং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমাঝোতা চুক্তি স্বাক্ষরিত আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপে মোদি সরকার ১ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নওগাঁয় নিখোঁজ ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ সদর ও মান্দা উপজেলায় পৃথক ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) সকালে ওই তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
নিহতরা হলেন: সদর উপজেলার তিলকপুর ইকরতারা গ্রামের জামাল হোসেন (৫২) ও মান্দা উপজেলার চকউলি গ্রামের রায়হান আলী (২৫)।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, জামাল হোসেন শৈলগাছি গ্রামের একটি মুরগির খামারে স্ত্রীসহ শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা খামার থেকে প্রায় ১০০ গজ দূরে সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে জামালের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অন্যদিকে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, উপজেলার চকউলি গ্রামের একটি পুকুরপাড়ে আমগাছে ঝুলন্ত অবস্থায় রায়হানের মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের আন্দোলনে নীরবতায় ক্যাটরিনার ওপর অনুরাগীদের ক্ষোভ

নওগাঁয় নিখোঁজ ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫