চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে দুইজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। গতকাল, রাত সাড়ে ৯ টায় জেলা শিবগঞ্জ উপজেলা রানিহাটি বাজার এলাকায় অভিযান মাদক মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী একই উপজেলার লাভাঙ্গা গ্রামের, আতাউর রহমানের ছেলে শহিদুল ইসলাম আরিফ (৩২) ও সোনামসজিদ এলাকায় অভিযান চালিয়ে এনআই এ্যাক্টে ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী একই উপজেলার মিয়াপুর এলাকার সাইদুর রহমানের ছেলে, মোঃ আক্কাশ আলী (৪০) কেও গ্রেফতার করা হয়। (০৯ এপ্রিল) বুধবার সকালে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার। এ সময় তিনি গ্রেফতারকৃত আসামীদেরকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তরের কথাও জানান তিনি।
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের পৃথক অভিযানে আটক ২
-
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: - আপডেট সময় ০১:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- ৬৫৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















