সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকাতে আজ মঙ্গলবার (৯-ই এপ্রিল) সকাল ১১:৩০ মিনিটে শিক্ষার্থীরা শিক্ষক সংকট নিরসনের জন্য বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করে।
রাজধানীর প্রান কেন্দ্রে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা একটি শতবছরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যক্ষ ও হেড মাওলানার মতো গুরুত্বপূর্ণ পদ সহ ৪৪টি পদ শূন্য পরে আছে। হাজার হাজার শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠানে শিক্ষক সংকট শিক্ষার মান নষ্ট করছে। গত বছর আগষ্ট মাসের ৮ তারিখে ঢাকা আলিয়ার অধ্যক্ষ পদত্যাগ করেন আজ ৭ মাস ১৫ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত নিয়োগ হয়নি অধ্যক্ষ। ঢাকা আলিয়ার হেড মাওলানা ৬ জানুয়ারি ২০২৫ এ পদন্নোতি পেয়ে এখন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে সেই থেকে ঢাকা আলিয়ার হেড মাওলানার পদটিও শূন্য পরে আছে।
প্রতিবাদ সমাবেশে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার শিক্ষার্থী মোঃ তাশফিকুল ইসলাম বলেন আমাদের প্রতিষ্ঠানে ছাত্র আছে শিক্ষক নেই, প্রশাসনের এ ব্যাপারে কোন দৃষ্টি নেই তারা শুধু বলছে দিবো দিচ্ছি। তিনি আরও বলেন অনতিবিলম্বে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার সকল শূন পদ পূরণ করতে হবে।
ঢাকা আলিয়ার আর এক শিক্ষার্থী ওমর ফারুক বলেন বাংলাদেশে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে শিক্ষার্থী আছে কিন্তু শিক্ষক নেই শুধু এই সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা ছাড়া। সরকারি মাদ্রাসা-ই-আলিয়া একমাত্র প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থী আছে কিন্তু শিক্ষক নেই। আমরা শিক্ষার্থীরা বার বার শিক্ষক চেয়েও কেনো ব্যর্থ হচ্ছি। ঢাকা আলিয়ার শিক্ষক সংকট নিরসনে অতি দ্রুত সময়ে মধ্যে ব্যবস্থা নিতে হবে, তা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
মিয়াদ হাসান, ঢাকা আলিয়া প্রতিনিধি 



















