ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

আহত জাকিরকে দেখতে হাসপাতালে ব্যারিস্টার সায়েম ও জিএস সুমন 

আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত জাকির হোসেনকে দেখতে শুক্রবার নোয়াখালী সদর হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেল’র সদস্য ব্যারিস্টার আবু সায়েম। এসময় সাথে ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি জিএস সুমন। তারা ভিক্টিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে তার সুচিকিৎসার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, জাকির নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। মঙ্গলবার মাইজদী থেকে গ্রামে ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতে তার ওপর হামলা করে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে জাকির হোসেন অভিযোগ করেন, পুলিশ ঘটনার প্রকৃত আসামীদের ধরছে না। এ বিষয়ে ব্যারিস্টার সায়েম ও জিএস সুমন তাৎক্ষণিক জেলা পুলিশ সুপারের সাথে টেলিফোনে কথা বলেন এবং অবিলম্বে আসামীদের গ্রেপ্তারের অনুরোধ জানান।

এদিকে হাসপাতালে চিকিৎসারত সিলিন্ডার বিস্ফোরনে দগ্ধ একটি পরিবারের সদস্যদের সাথেও সময় কাটান বিএনপি নেতারা। জানা যায়, চৌমুহনীতে চলমান একটি সিএনজিতে সিলিন্ডার বিস্ফোরিত হলে যাত্রীরা সবাই আগুনে পুড়ে যান। তারা একই পরিবারের সদস্য। বিএনপি নেতারা তাদের প্রতি সহমর্মিতা জানান এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

আহত জাকিরকে দেখতে হাসপাতালে ব্যারিস্টার সায়েম ও জিএস সুমন 

আপডেট সময় ০২:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫