ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন বন্ধু। এসময় ট্রেনের ধাক্কায় মুহূর্তেই প্রাণ হারান মেহেদি হাসান (২৭) নামে এক যুবক।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসি ব্রিজ সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদি সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী এলাকার ইতালি প্রবাসী লাঞ্জু মিয়ার একমাত্র ছেলে। তিনি জামালপুর জসিম উদ্দিন টেকনিক্যাল কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল) পড়ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধু মিলে রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন এবং মেহেদির কানে হেডফোন লাগানো ছিল। এসময় ভুয়াপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি কয়েকবার হর্ন দিলেও তিনি তা শুনতে পাননি। একপর্যায়ে ট্রেনটি খুব কাছাকাছি চলে আসলে, মেহেদি উঠে দাঁড়ালেও ট্রেনের ইঞ্জিনের সঙ্গে মাথা লাগলে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশীষ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে বলেন, “অবহেলায় হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গান শোনার কারণে মেহেদির মাথায় ট্রেনের ধাক্কা লাগে। বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে, পথে তার মৃত্যু হয়

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট সময় ০৩:০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫