ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

বগুড়ার শেরপুর মিনি জাফলং গোসল করতে গিয়ে কেড়ে নিলো শিশুর জীবন

বগুড়া শেরপুরে ‘মিনি জাফলং’ নামে পরিচিত এলাকায় গোসল করতে গিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র সাদাত হোসেন (১২) নামের এক শিশু মারা গেছে। শুক্রবার (আজ) সকাল ৮টার দিকে সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাদাত হোসেন বগুড়ার ধুনট উপজেলার বিল চাপড়ি গ্রামের ইকবাল হোসেনের ছেলে। সাদাতের নানা মোখলেছুর রহমান জানান, ঈদের ছুটিতে নাতি তার বাড়ি, শেরপুর উপজেলার সূত্রাপুর এলাকায় বেড়াতে আসে। শুক্রবার সকালে সাদাত ‘মিনি জাফলং’ নামে পরিচিত বাঙালি নদীতে কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে যায়। এ সময় পা পিছলে পড়ে নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে গভীরে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মামা শাহিনুল ইসলাম নাইস জানান, নদীতে অল্প পানিতে গোসল করতে নেমে সাদাত পা পিছলে পড়ে যায় এবং স্রোতের টানে গভীরে তলিয়ে যায়। সাঁতার না জানার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি। শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং শিশুটিকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

বগুড়ার শেরপুর মিনি জাফলং গোসল করতে গিয়ে কেড়ে নিলো শিশুর জীবন

আপডেট সময় ১২:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫