ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরির অনশন

জয়পুরহাটের কালাইয়ে বিয়ের দাবিতে সনাতন ধর্মের প্রেমিকের বাড়িতে এক ছাত্রী অনশন করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার গ্রামে এমন ঘটনা ঘটেছে।

অভিযুক্ত প্রেমিকের নাম সবুজ রবিদাস উপজেলার উদয়পুর ইউপি’র তেলিহার গ্রামের লালচাঁন রবিদাসের ছেলে বলে জানাগেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, পারিবারিকভাবে পরিচয় ঘটে অভিযুক্ত প্রেমিক সবুজ রবিদাস ও এক ছাত্রীর। গত ২বছর যাবৎ তাদের মধ্যে সম্পর্ক চলছিল। কিন্তু বিয়ের কথা থাকলেও রাজি ছিল না প্রেমিক। একারণে ভেঙে যায় তাদের বিয়ে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টাও করেন দু’ পরিবার। এরপরও বিয়ের প্রতিশ্রুতি দিলেও প্রেমিক এখন অন্য কাউকে বিয়ে করছে শুনে তার গ্রামের বাড়িতে হাজির হোন ওই ছাত্রী। সেখানে ওই ছাত্রী দাবি করেন, গোপনে সিঁদূর দিয়ে বিয়ে করছে প্রেমিক সবুজ রবিদাস এবং দুই মাস অপেক্ষা করতেও বলেছেন। এদিকে, প্রেমিক সবুজ রবিদাসের দাবি, কোন প্রেমের সম্পর্ক করিনি তিনি। যদি প্রমাণ দিতে পারে তিনি বিয়ে করে মেনে নিবেন ওই ছাত্রীকে। এঘটনা প্রেমিক ও ছাত্রীকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে স্থানীয়রা। রাতে কোনধরনের অভিযোগ না থাকায় ছাত্রীকে পরিবারের নিকটে জিম্মায় দেন পুলিশ। পরিবারের সাথে এক স্কুল শিক্ষক উপস্থিত ছিলেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় ছাত্রীকে পরিবারের নিকটে জিম্মায় দেওয়া হয়েছে। পরিবারের সাথে এক স্কুল শিক্ষক উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরির অনশন

আপডেট সময় ১১:৩২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫