ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

জামালপুরে যমুনায় নৌকাডুবি , নিখোঁজ ২

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নে যমুনা নদীতে নৌকাডুবে বিল্লাল মন্ডল (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো দুইজন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, যমুনা নদীর কুলকান্দি ঘাট থেকে ৪০-৫০ যাত্রী নিয়ে ছেড়ে যায় একটি খেয়া নৌকা। নৌকাটি মাঝ নদীতে পৌঁছার পর ডুবে যায়। এসময় স্থানীয় অন্য একটি নৌকা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অন্যান্য যাত্রীদের উদ্ধার করলেও নিখোঁজ হয় তিন যাত্রী। পরে স্থানীয় লোকজন ও ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ৪-৫ ঘণ্টা চেষ্টা করে একজনের লাশ উদ্ধার করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইসলামপুর থানার ওসি মো: সাইফুল্লাহ কুলকান্দি সাইফ নয়া দিগন্তকে জানান, যমুনা নদী কুলকান্দি (হার্ডপয়েন্ট) ঘাট থেকে নদীর চরাঞ্চলে কৃষি কাজ করার জন্য কিছু মানুষ খেয়া নৌকা দিয়ে যমুনা নদী পার হওয়ার সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয় লোকজন একটি নৌকা দিয়ে কিছু যাত্রী উদ্ধার করে এবং কিছু যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠে আসে। তবে তিনজন নিখোঁজ হয়। নিখোঁজদের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

জামালপুরে যমুনায় নৌকাডুবি , নিখোঁজ ২

আপডেট সময় ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫