ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাঁশবাড়ী গ্রামের ওমর ফারুক অরফে ফুটারু, শাহাআলম, সমিনা বেগম, ঘোড়াধাপ গ্রামের আকবর আলী, বিশু, মংলু এবং ৩নং খনগাঁও ইউনিয়নের মানিক, সমসের, সবুজ, সুমন, রিপন, নুরুজ্জামান, শাহজালাল, সোহেল ও শিমুলবাড়ী গ্রামের সেলিমের পরিবার। বিদ্যুৎ শর্ট-সার্কিট ও অসাবধানতা বসত কয়েলের অগ্নিকাণ্ডে মোট ১৬টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার বাদ জু’মা ঘটনাস্থল পরিদর্শন করে এই আর্থিক সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় অন্যতম শূরা সদস্য জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, সেক্রেটারী বাবুল আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা কর্ম পরিষদ সদস্য নুরুজ্জামান, ঠাকুরগাঁও ৭নং পৌর ওয়ার্ডের সভাপতি ও জেলা মানবসম্পদ বিভাগের মাস্টার ট্রেইনার আবদুল হক, ১নং ধমরাদহ ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান, ২নং কোষারাণীগঞ্জ ইউনিয়ন সভাপতি আরিফ, ৩নং খনগাঁও ইউনিয়ন সভাপতি আব্দুল কাদের, স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের
-
মোঃমাফরুজ্জামান(মাহাফুজ) পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি - আপডেট সময় ০৬:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- ৭০৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























