শেরপুরের নকলায় বিশিষ্ট নাগরিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নকলা জামায়াতের ইসলামির আমির মাওলানা গোলাম সারোয়ার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য, বিভাগীয় সেক্রেটারি প্রচার ও মিডিয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রার্থী গোলাম কিবরিয়া (ভিপি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর মজলিসে শুরার সদস্য মু. ফারদিন হাসান হাসিন। এসময় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন নকলা উপজেলা শাখা ও হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল জলিল কাসেমী, হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আনসারুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, নকলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ওলামা দলের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ , সদস্য রাব্বেনুর চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, বিএনপি নেতা গোলাম মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাইয়্যান আল মাহাদি অনন্ত, উপজেলা গণঅধিকার পরিষদ নেতা সোহেল রানা, কলেজ শিক্ষক গোলাম মাসুম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
নকলায় বিশিষ্ট নাগরিকদের সম্মানে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল
-
হারুনুর রশিদ জেলা ব্যুারো চিফ শেরপুর - আপডেট সময় ০৪:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- ৬৪৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















