ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

দেবর-শ্বশুরের নির্যাতনে আহত পুত্রবধূ ঘর ছাড়া

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামের পুত্রবধূ মৌ আক্তার (২২) দেবর ও শ্বশুরের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়ে আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২৭মার্চ,বৃহস্পতিবার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে সরেজমিনে গিয়ে জানা যায়, ভুক্তভোগী মৌ আক্তার ধর্মপাশা উপজেলার চকিয়াচর গ্রামের জগলুল মিয়ার কন্যা। গত চার বছর আগে মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামের নুরুল হুদার (নূরনবী) ছেলে সাজমুল হোসাইনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্বামী ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরী করেন। বিয়ের পর থেকে তার স্বামী বিভিন্ন সময়ে বাবার বাড়ি থেকে টাকা নেওয়ার জন্যে তাকে চাপ দিতো। টাকা না দিলে তাকে অমানবিক নির্যাতন করতো।
স্বামী-স্ত্রী দুজনই ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরী করেন। ইতোমধ্যে তাদের এক পুত্র সন্তান জন্ম নেয়। শিশু সন্তানকে বাসায় রেখে মৌ চাকুরী করতে অস্বীকৃতি জানালে তার স্বামী তাকে মারধর করে। গত একসপ্তাহ আগে ঢাকায় খালি বাসায় তাকে বেধড়ক মারপিট করে। তারপর মৌ আক্তারকে ঢাকা থেকে বাড়িতে এনে আবারও মারধর করে বাড়ি থেকে বের দেয়। তার স্বামী বলে, যদি সে চাকুরী না করে আমি তাকে নিয়ে সংসার করবো না।
পরে পারিবারিক সালিশের মাধ্যমে তাকে স্বামীর বাড়িতে নিয়ে আসে। স্ত্রীকে বাড়িতে রেখে সাজমুল ঢাকায় চলে যায়।
এদিকে বাড়িতে তার সাথে আবারও শুরু হয় অমানবিক ও অসহ্য আচরণ। গত ২৫ মার্চ, বাকবিতন্ডার এক পর্যায়ে তার স্বামীর নির্দেশে তার দেবর ও শ্বশুর মিলে তাকে খুব মারধর করে। গুরুতর আহতাবস্থায় তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ব্যাপারে আহত মৌ আক্তারের মা জাহেরা বেগম মোহনগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আমিনুল ইসলাম জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

দেবর-শ্বশুরের নির্যাতনে আহত পুত্রবধূ ঘর ছাড়া

আপডেট সময় ১২:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫