ব্রাক্ষণবাড়িয়া নবীনগর উপজেলার রতনপুর ইউপির খাগাতুয়া ও রতনপুর গ্রামের মাঝামাঝি স্থানে একটি পরিত্যক্ত পুকুর পাড়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় হাত-পা ডালিম আহমেদ নামের এক যুবকের রহস্য জনক মৃত্যু ঘঠনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার বেলা সারে এগারোটার দিকে স্হানীয় কৃষকেরা জমির পরিচর্যা করা সময় হঠাৎ ঝুলন্ত মরদেহ দেখে চমকে উঠেন এবং চিৎকার চেচামেচি শুরু করলে, চাঞ্চল্যকর এই ঝুলন্ত মরদেহ দেখতে কৌতূহলী জনতার উপচে পড়া ঢল নামে, রতনপুর ও খাগাতুয়া গ্রামের দক্ষিণ পশ্চিম চকের মাঝামাঝি স্থানে জনবসতিহীন নির্জন পরিত্যক্ত পুকুর পাড়ে।
প্রাথমিক ভাবে এলাকার লোকজন এর সাথে কথা বলে ঝুলন্ত যুবকের মরদেহের পরিচয় জানা যায়, ছেলেটির নাম ডালিম আহমেদ পিতার নাম- মো. সামছুল হক, তার বাড়ি খাগাতুয়া দক্ষিণ পাড়ায়। নিহত ডালিম আহমেদ ঢাকার একটি প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থী, বেশ কিছু দিন মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে গেলে পরিবারের লোকজন ডালিম কে খাগাতুয়া নিয়ে আসেন।
নিয়মিত চিকিৎসাও চলছিলো, ঈদের পর আবারো ঢাকা নিয়ে ডাক্তার দেখানোর কথা ছিলো।
এদিকে মেডিক্যাল শিক্ষার্থী ডালিম আহমেদের রহস্য জনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে,
চাঞ্চল্যকর এই মৃত্যুর খবরে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে, এদিকে এই গঠনায় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আঃ রাজ্জাক বলেন, প্রাথমিক তদন্তে মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি তবে এটি কি হত্যা নাকি আত্মহত্যা তা জান যাবে সুরতহাল রিপোর্ট পাওয়ার পর। লাশটি ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে ব্রাক্ষণবাড়িয়া সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, তিনি আরো বলেন নিহতের পরিবার মামলা করলে উপযুক্ত আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
মোঃ শাহ আলম খন্দকার, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া ) 
























