ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

জবিতে বৈশাখী মেলার আয়োজন

  • জবি প্রতিনিধি:
  • আপডেট সময় ০৬:৪৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৬৯৫ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষ (১৪৩২) উদযাপনে বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন, যেখানে শিক্ষার্থী, প্রতিষ্ঠান ও ব্যক্তিরা স্টল বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ক্যাম্পাসে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট সংখ্যক স্টল বরাদ্দ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বাইরের আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান মেলায় স্টল বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহী আবেদনকারীদের ৭ এপ্রিল থেকে রেজিস্ট্রার অফিস থেকে নিবন্ধন ফর্ম সংগ্রহ করতে হবে এবং ১০ এপ্রিলের মধ্যে পূরণ করে জমা দিতে হবে। শিক্ষার্থীদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

জবিতে বৈশাখী মেলার আয়োজন

আপডেট সময় ০৬:৪৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫