ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

লক্ষ্মীপুরে ভবনসহ চার কোটি টাকার সম্পত্তি দখল

লক্ষ্মীপুরে বেআইনিভাবে একটি তিনতলা ভবনসহ ৪ কোটি টাকার সম্পত্তি দখল করার অভিযোগ উঠেছে ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে।
বুধবার (২৬ মার্চ) ভাড়াটিয়া লোকজন নিয়ে শহরের মধ্য বাঞ্চানগর এলাকায় ওই ভবনটিতে আনোয়ার তার প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। পরে ভবনের সামনে অন্তত ১০টি ট্রাক ও ডাম্প ট্রাক রেখে সামনের অংশ দখল করে রাখে।
এদিকে, ঘটনাটি নিয়ে সদর মডেল থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জমির মালিক মো. মাঈন উদ্দিন।
জানা গেছে, জমির মালিক মাঈন উদ্দিন একটি ব্যাংক থেকে ওই জমি কাগজপত্র জমা দিয়ে ৯ কোটি টাকা ঋণ নেয়। ধার-দেনায় পড়ে তিনি জমিটি বিক্রির জন্য আনোয়ারের সঙ্গে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্য নির্ধারণ করে। এতে ২৮ লাখ টাকা দিয়ে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে বায়না চুক্তি করা হয়।
জমির মালিক মাঈন উদ্দিন বলেন, ‘ব্যাংকের ঝামেলা শেষ করে আনোয়ারকে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। কিন্তু ব্যাংকের সমস্যা এখনো সমাধান হয়নি। ইতোধ্যেই জমিটি দখলে নিতে আনোয়ার অবৈধভাবে পাঁয়তারা করে আসছিল। জুডিশিয়াল স্ট্যাম্পে বায়না হলেও তা রেজিস্ট্রি ছিল না। তিনি আমাকে ২৮ লাখ টাকা দিয়েছে। আমি তা লভ্যাংশ হিসেবে ফেরত দিতে চেয়েছি, কিন্তু তিনি নিচ্ছে না। তিনি অবৈধভাবে ভাড়াটে লোকজন এনে আমার সম্পত্তি দখল করেছেন। আমার ভবনে ‘সেন্টমার্টিন’ সাইনবোর্ড ছিল, তিনি তা সরিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। রাতেই এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেব।’
দখলদার আনোয়ার হোসেন বলেন, ‘৯ মাস আগে ২৮ লাখ টাকা দিয়ে জমি কেনার জন্য মাঈন উদ্দিনের সঙ্গে নন জুডিশিয়াল স্ট্যাম্পে বায়না করেছি। চুক্তি অনুযায়ী উ আমাকে ভবনসহ জমি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। প্রায় ৪ কোটি টাকা আমার ব্যাংকে পড়ে আছে। তা আমি উত্তোলন করতে পারছি না। এখন বায়না চুক্তির ভিত্তিতেই আমি ভবনসহ জমি দখল করেছি।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তিনি অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

লক্ষ্মীপুরে ভবনসহ চার কোটি টাকার সম্পত্তি দখল

আপডেট সময় ১২:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫