ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

জবি’র ৩৫০ কর্মচারীকে ঈদ উপহার দিল বিশ্ববিদ্যালয় শাখা শিবির

  • জবি প্রতিনিধ:
  • আপডেট সময় ১১:০০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৬৯৪ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসের ৩৫০ জন কর্মচারীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে শহীদ সাজিদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহারের প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, শেমাই, দুধ, চিনি ও নুডলস।

জবি শাখা ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিম্নবেতনভুক্ত কর্মচারীরা সংসার চালাতে হিমশিম খান। ঈদ তাদের জন্যও আনন্দের সময়, তাই আমরা চাই এই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে।”

সংগঠনের সভাপতি আসাদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরী ও অন্যান্য কর্মচারীরা সীমিত বেতনে কাজ করেন। আমরা প্রতি বছর তাদের জন্য ঈদ উপহার, শীতবস্ত্র ও কুরবানির গোশত বিতরণ করে আসছি। তবে এবার প্রথমবারের মতো নিরবচ্ছিন্নভাবে এ কার্যক্রম চালানো সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, প্রথমে ৩০০ জনের জন্য আয়োজন করা হলেও চাহিদা বাড়ায় পরবর্তীতে আরও ৫২টি প্যাকেট যোগ করা হয়। গত বছর বিতরণের পর কিছু কর্মচারীকে জবাবদিহির মুখোমুখি হতে হয়েছিল, তবে এবার এমন কোনো বাধার সম্মুখীন হয়নি বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

জবি’র ৩৫০ কর্মচারীকে ঈদ উপহার দিল বিশ্ববিদ্যালয় শাখা শিবির

আপডেট সময় ১১:০০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫