শরীয়তপুর জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জেলা প্রশাসনের আয়োজনে, যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
২৬(মার্চ) ২০২৫ তারিখে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়াম,২৬ শে মার্চ মহান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক শরীয়তপুর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ নজরুল ইসলাম (পিপিএম-সেবা), পুলিশ সুপার শরীয়তপুর,এছাড়া উপস্থিত ছিলেন, জেলার অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ।
কুচকাওয়াজে অংশ গ্রহন করেন শরীয়তপুর জেলার বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য, আনসার বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য , জেলা কারারক্ষী সদস্য, বিএনসিসি ও রোভার স্কাউটসহ জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ। কুচকাওয়াজ পরবর্তী কুচকাওয়াজে অংশ গ্রহণকারীদের (দলভিত্তিক) পুরস্কার প্রদান করা হয়।
মোঃ আনোয়ার হোসেন (বাবু সিকদার), শরীয়তপুর জেলা ব্যুরো 
























