ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

দিনাজপুর চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যথাযোগ্য মর্যাদা এবং নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার (২৬মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বানির মাধ্যমে দিবসের সূচনা, সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭ ঘটিকায় স্বাধীনতা স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে চিরিরবন্দর মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ২য় অধিবেশন শুরু হয়। পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ সময় অভিবাদন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা ও চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল ওয়াদুদ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীর বীর সন্তান মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা ও চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল ওয়াদুদসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ফজলে এলাহী, একাডিমক সুপার ভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, চিরিরবন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: আব্দুল ওয়াদুদ , ওসি (তদন্ত) আহসান হাবিব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নূর এ আলম সিদ্দিকী নয়ন, জাতীয় নাগরিক পাটির উপজেলা আহ্বায়ক সোহেল সাজ্জাদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুল্লাহ সরকার প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া বলেন, “মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানে আমরা স্বাধীন একটি দেশ উপহার পেয়েছি। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে দেশপ্রেমের কোন বিকল্প নেই। নিজ নিজ জায়গা থেকে সততা এবং নিষ্ঠার পরিচয় দিয়ে দেশের উন্নয়নে বিস্তর ভুমিকা রাখতে হবে”।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লা, উপস্থিত সকলকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, “অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও জাতীয় দিবসে আগত সকলকে শুভেচ্ছা। আসুন দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করি। আগামীর সুন্দর ভবিষ্যত নিশ্চিত করি”।
এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, নানা শ্রেণি পেশার মানুষ, সাধারণ দর্শনার্থীসহ উপজেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কুচকাওয়াজে অংশ নেওয়া বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

দিনাজপুর চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আপডেট সময় ০৯:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫