ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

কিশোরগঞ্জ হোসেনপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, স্বেচ্ছাসেবকদল সহ সকল স্কুল, কলেজ, মাদ্রাসা এবং সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনবতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ও পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ওসি মারুফ হোসেন উপজেলার কুড়িঘাট স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন। এ ছাড়াও উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিনের নেতৃত্বে যুগ্ন আহবায়ক এডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, ফরিদ উদ্দিন, শফিকুল ইসলাম, এ আই খান শিবলু, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম কাঞ্চন, আবু বাক্কার ছিদ্দিক, সহ পৌর বিএনপি’র সভপতি এ,কে, এম শফিকুল ইসলাম ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা পরিষদ মাঠে কাজী নাহিদ ইভা ও ফরিদ আল সোহান জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করেন। হোসেনপুর থানা পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বিএনসিসিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে কুচকাওয়াজ শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের মধ্যে মুক্তিযোদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে হাসপাতাল ও এতিমখানা সমুহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দির গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়। এ ছাড়াও পৌর এলাকার প্রধান প্রধান সড়কের বিভিন্ন স্থাপনায় জাতীয় পতাকা সহ রঙিন নিশানে সজ্জিত এবং সরকারী আধা-সরকারী স্বায়ত্তশাসিত ও বেসরকারী ভবন সমুহে আলোকসজ্জা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

কিশোরগঞ্জ হোসেনপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট সময় ০৯:৩৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫