কুমিল্লা ১০ বিজিবির অভিযানে চৌদ্দগ্রাম থানাধীন ৩নং কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর গ্রামে ৫১ লক্ষ ৯৯ হাজার টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোন আটক। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ২৩ মার্চ রবিবার রাতে কুমিল্লার সীমান্তবর্তী এলাকার আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৩নং কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর কাচিগাং মাঠ নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ২৫টি পুরাতন এবং ৯৬টি নতুন বিভিন্ন প্রকার মোবাইল ফোন আটক করা হয়। যার সর্বমোট মূল্য-৫১ লক্ষ ,৯৯ হাজার ৮৫৪ হাজার টাকা। জব্দকৃত মোবাইল কাস্টমসে জমা করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা চৌদ্দগ্রামের নোয়াপুরে অবৈধ মোবাইল ফোন আটক
-
ফয়সাল খান কুমিল্লা ভ্রমণ প্রতিনিধি - আপডেট সময় ০৯:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- ৭২৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























