ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে : পর্যটনমন্ত্রী ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসিতে সভা ময়মনসিংহে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী বিশ্বকাপ ফাইনালের উত্তেজনায় ৩ লাল কার্ড দেখা একমাত্র দল আর্জেন্টিনা গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে ৭০০ মানুষের চিকিৎসা, ২০০ গবাদি পশুর সেবা কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তবু বহাল সিডিএর প্রকৌশলীরা বাজারদর যাচাই ছাড়াই ৬ হাজার কোটির গ্রিড প্রকল্পে ২,২১৫ কোটির চুক্তি

শ্রীমঙ্গলে নিসচার সচেতনতামূলক লিফলেট বিতরণ

ঈদ যাত্রাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শ্রীমঙ্গলের ব্যস্ততম এলাকা চৌমুহনা চত্বরে এই কর্মসূচি পরিচালিত হয়। নিসচার সদস্যরা সড়কে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করেন।

নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি বলেন, “খুশির ঈদ যাত্রা যাতে দুঃখে পরিণত না হয়, সেজন্য চালক ও হেলপারদের সচেতন হতে হবে। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাত্রীদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এছাড়া সড়কে যেন কোনো ধরনের বিড়ম্বনা বা দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। আমাদের প্রত্যাশা, সবাই নিরাপদে বাড়ি যাবে এবং ঈদ শেষে কর্মস্থলেও নিরাপদে ফিরবে।”

নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যকরী পরিষদের সদস্য মোঃ রবি উদ্দিন বলেন, “ঈদে মানুষ পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এই যাত্রা যাতে নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সে লক্ষ্যে আমরা চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি।”

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা সভাপতি আমজাদ হোসেন রনি, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, দপ্তর সম্পাদক দুলা মিয়া, কার্যকরী সদস্য আল আমিন মিয়া, রবি উদ্দিন, সজল আহমদ-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নিসচার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ ও পথচারীরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে : পর্যটনমন্ত্রী

শ্রীমঙ্গলে নিসচার সচেতনতামূলক লিফলেট বিতরণ

আপডেট সময় ০৯:১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫