ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

বান্দরবানে ঘোমটা মাথায় আদালতে হাজির প্রভাবশালী আ.লীগ নেতা

পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে বিশেষ অভিযানে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৬ মার্চ) সকালে মাথায় হলুদ রঙের ঘোমটা পরিয়ে ও হাতকড়া লাগিয়ে কড়া নিরাপত্তায় বান্দরবানে নিয়ে আসা হয়।

প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হয় সদর হাসপাতালে। এরপর বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা’র আদালতে তোলা হয় তাকে। বিচারক লক্ষীপদ দাসকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লক্ষীপদ দাসের বিরুদ্ধে নাশকতাসহ চারটি মামলা রয়েছে বান্দরবান থানায়। এছাড়াও দুদক আইনসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে দেশের বিভিন্নস্থানে।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই পলাতক ছিলেন জেলা আওয়ামী লীগের এই নেতা।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পাঁচটি মামলায় এজাহারভুক্ত আসামি লক্ষীপদ দাস। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

বান্দরবানে ঘোমটা মাথায় আদালতে হাজির প্রভাবশালী আ.লীগ নেতা

আপডেট সময় ০৬:৪১:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫