ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

নওগাঁ আত্রাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির গ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে দিবসের শুরুতে ২৬শে মার্চ বুধবার সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ মাঠে ৩১ বার তোপধ্বনি শেষে উপজেলা প্রশাসন ও পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা কমান্ড, আত্রাই থানাপুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল, পল্লী বিদ্যুৎ, বিএনপি পরিবার, বনিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, পাঁচুপুর ইউনিয়ন পরিষদ, সাবরেটিষ্ট্রি অফিস ও সমিতি,সরকারের বিভিন্ন দপ্তর একে একে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।

সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে কুচকাওয়াজে ছালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন ও অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কামরুল হাসান সাগর, উপজেলা জামাতের আমীর আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারী তোজ্জামেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আফিল উদ্দিন, সরকারের বিভিন্ন দফতরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজে পুলিশ, আনছার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী,স্কাউটস, রোভার স্কাউটস ও গালর্স গাইড অংশগ্রহন করে।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ইউএনও কামাল হোসেন এর সভাপতিত্বে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে গনহত্যা দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্ররস্কার বিতরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

নওগাঁ আত্রাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট সময় ০৩:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫