ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শওকত আলীর অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান গতি বাড়িয়েছে দুদক স্বাস্থ্য অধিদপ্তরের আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষের সিন্ডিকেটের অভিযোগ আর্জেন্টিনা ফাইনালে হারের পর সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কুমিল্লা নগরীতে অভিযানে ৩ জনকে জরিমানা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন লামিন ইয়ামাল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য স্পেনের জয়ে যা লিখলেন শাকিব-বুবলী-অপু দাবি বাস্তবায়নে ৩ আগস্ট অবস্থান কর্মসূচির ঘোষণা গণপূর্ত কর্মচারী ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিংয়ের একক প্রতিবাদকারী শাকিলের জীবননাশের আশঙ্কা রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

নাটোর বাগাতিপাড়ায় সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ 

নাটোরের বাগাতিপাড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চার আসামি কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) দিনভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাকফো পুরাতন পাড়া এলাকার সাদেক আলীর ছেলে মেহেদী হাসান(১৯),উপর হাটদৌল এলাকার বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি(২২), উত্তর হাটদৌল গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামসুল আলী ওরফে রাজিব হোসেন(২৪) এবং সিংড়া উপজেলার আকপাড়া শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০) ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামী মেহেদী হাসান (১৯) এর সঙ্গে ভুক্তভোগী তরুণীর এক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের  সুযোগ নিয়ে মেহেদী হাসান তাকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করে।  সবশেষ ৫ মার্চ ওই তরুনীর বাড়িতে গিয়ে তার ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ফের শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। ভুক্তভোগী তরুনী রাজি না হলে তার মুখ চেপে ধরে পাশের আম বাগানে নিয়ে মেহেদী হাসানসহ তার তিন সহযোগী মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে।
এ ঘটনায়  তরুণীর মা বাদী হয়ে মামলা দায়ের করলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ৪ আসামিকে গ্রেফতার করে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা রেকর্ড করে ৫ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ৪ চারজন আসামীকে গ্রেফতার  করতে সক্ষম হয় থানা পুলিশ। আটককৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শওকত আলীর অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান গতি বাড়িয়েছে দুদক

নাটোর বাগাতিপাড়ায় সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ 

আপডেট সময় ০১:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫