ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শওকত আলীর অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান গতি বাড়িয়েছে দুদক স্বাস্থ্য অধিদপ্তরের আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষের সিন্ডিকেটের অভিযোগ আর্জেন্টিনা ফাইনালে হারের পর সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কুমিল্লা নগরীতে অভিযানে ৩ জনকে জরিমানা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন লামিন ইয়ামাল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য স্পেনের জয়ে যা লিখলেন শাকিব-বুবলী-অপু দাবি বাস্তবায়নে ৩ আগস্ট অবস্থান কর্মসূচির ঘোষণা গণপূর্ত কর্মচারী ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিংয়ের একক প্রতিবাদকারী শাকিলের জীবননাশের আশঙ্কা রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

রাঙ্গামাটির লংগদুতে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২৫ মার্চ, ২০২৫ মঙ্গলবার সকাল এগারটায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভাটি উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় লংগদু থানা অফিসার ইনচার্জ  মোঃ  ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রকৌশলী  মোঃ শামসুল আলম, উপজেলা শিক্ষা অফিসার একেএম ইমাম হোসেন, উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান সহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি, আনসার, বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সকল ইউনিয়নের চেয়ারম্যান, প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ বলেন, উপজেলার সার্বিক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে কেউ যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে যার যার অবস্থান থেকে সতর্ক থাকব। রমজান মাসের পবিত্রতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং দ্রব্যমূল্য যেন স্বাভাবিক থাকে সে বিষয়ে ব্যবসায়ীদের প্রতি সতর্ক থাকার আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ সন্ত্রাস ও নাশকতা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সকলকে স্ব-স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া মাদক, চুরি, লোডশেডিং, মাইনীমুখ বাজার ব্যবসায়ী কমিটি, শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরিশেষে উপরোক্ত বিষয়ে সমাধানকল্পে বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শওকত আলীর অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান গতি বাড়িয়েছে দুদক

রাঙ্গামাটির লংগদুতে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫