ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি -এনসিপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ শে মার্চ মঙ্গলবার ভেড়ামারায় ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, ছাত্র-শ্রমিক,জনতা, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীর নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক কমিটির প্রধান প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস টনি।

উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি শোভন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা, দক্ষিণ অঞ্চলের সংগঠক নয়ন আহমেদ। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র গঠনে ও বাংলাদেশকে  দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনে নিজের বুকের রক্ত আরো একবার ঢেলে দেব। তবু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত  হতে দেওয়া যাবে না। সভাপতির বক্তব্যে জান্নাতুল ফেরদাউস টনি বলেন,জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে তার স্বাদ আপামর জনসাধারণের মাঝে পৌঁছে দিতে হবে। ‘বাংলাদেশ প্রথম’ এই রাজনীতিক দর্শনকে কেন্দ্র করেই জাতীয় নাগরিক পার্টি সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কুমারখালী উপজেলার প্রতিনিধি কেএমআর শাহীন, আলমাস হাসান মামুন, খোকসা প্রতিনিধি প্রফেসর সাজ্জাদ হোসেন, হেলাল উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলা প্রতিনিধি  রাসেল পারভেজ, সাজেদুর রহমান বিপুল, শরিফুল ইসলাম সবুজ,মিরপুর উপজেলা প্রতিনিধি একরামুল হক,বুলবুল আহমেদ, অভি,রাজ, নুরুজ্জামান।আহতদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আবু তাছের।

অনুষ্ঠানে কুষ্টিয়ার সকল উপজেলা থেকে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫