ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধ’র্ষ’ণ থেকে বাঁচতে বনে পালালেন নারী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: শামা ওবায়েদ নরসিংদী মেঘনা নদীতে নিখোঁজের দুই দিন পর স্কুল ছাএের ম’র’দে’হ উদ্ধার  নওগাঁয় ১৬ হাজারের অধিক ফেন্সিডিল ধ্বংস করলো প্রশাসন ভুয়া ঋণের ফাঁদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করল এডিবি অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচার রোধে মনোহরগঞ্জে সচেতনতামূলক আলোচনা সভা বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ মেসির সঙ্গে ‘প্রতারণা করেছে আর্জেন্টিনা’

চুনারুঘাটে বোরো ধান চাষে বিপর্যয়

হবিগঞ্জের চুনারুঘাটের মিরাশি ইউনিয়নের পড়াঝার উদালতলার আশপাশের এলাকায় বোরো ধান চাষে চরম বিপর্যয় দেখা দিয়েছে। খোয়াই নদী থেকে বড় মোটর দিয়ে সেচ দেওয়ার পরেও সেচের অভাবে শত শত জমির ধান ফেটে চৌচির হয়ে গেছে। এতে কৃষকদের ব্যাপক অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষক আব্দুল জলিল জানান, তিনি ১৮০০ টাকা প্রতি কের হিসাবে জমিতে সেচের জন্য বিল্লাল নামে এক ব্যক্তির কাছ থেকে পানি কিনেছিলেন। কিন্তু বৃষ্টির আশায় বিল্লাল সেচ পাম্প বন্ধ করে দেন। ফলে জমিতে মারাত্মক ফাটল দেখা দেয়। যদিও খোয়াই নদী থেকে বড় মটরের সাহায্যে জল সরবরাহ করা হচ্ছিলো, তবুও তা পর্যাপ্ত ছিল না।
আব্দুল জলিল আরও জানান, বর্তমানে ধানে শীষ বের হওয়ার সময়। এই সময়ে জমিতে পর্যাপ্ত পানি না থাকলে ধান শুকিয়ে যাবে এবং ফলন কমে যাবে। এতে তার ব্যাপক ক্ষতি হবে। তিনি বলেন,“ধান না হলে আমি আমার পরিবার নিয়ে কী খাবো?”স্থানীয় কৃষকরা জানান, বিল্লালের মতো আরও অনেক সেচ পাম্প মালিক বৃষ্টির আশায় সেচ পাম্প বন্ধ রেখেছেন। ফলে অনেক জমিতেই একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এই সমস্যার সমাধান চান। এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা দ্রুত এর সমাধানের চেষ্টা করছেন।
কৃষকদের দাবি, সেচ পাম্প মালিকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হোক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধ’র্ষ’ণ থেকে বাঁচতে বনে পালালেন নারী

চুনারুঘাটে বোরো ধান চাষে বিপর্যয়

আপডেট সময় ০৬:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫