ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেপ্তার

স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রংপুর র‌্যাব-১৩, সিপিএসসি অভিযান চালিয়ে দীর্ঘদিন থেকে পলাতক মিঠাপুকুর থানার আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামী জয় চন্দ্র বর্মণকে গ্রেফতার করেছেন।

সোমবার (২৪-মার্চ) দুপুর আনুমানিক ২টার সময় অভিযুক্ত জয় চন্দ্র বর্মণকে দিনাজপুর জেলার খানসামা থানাধীন এলাকা হতে আটক করে র‍্যাব ১৩’। নাবালিকাকে ধর্ষণের পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন, অভিযুক্ত জয় চন্দ্র বর্মণ।

অতিরিক্ত পুলিশ সুপার,আবুল হাসান, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) র‍্যাব-১৩,অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত জয় চন্দ্র বর্মণ (২৬), মিঠাপুকুর থানাধীন চিথলী মধ্যপাড়ায় একই গ্রামের নাবালিকা এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রেমের প্রলোভণে তাকে ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করেন। ঘটনার দিন গতবছরের (০৬ নভেম্বর) রাত্রী আনুমানিক ১১টায়,অভিযুক্ত জয় চন্দ্র বর্মণ,নাবালিকাকে কৌশলে বাড়ির পাশে সুপারি বাগানে ডেকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় নাবালিকার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত ধর্ষক জয় চন্দ্র বর্মণ পালিয়ে যায়।

নাবালিকাকে ধর্ষণের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ-সংক্রান্তে নাবালিকার বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় অভিযুক্তকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে বিষয়টি র‌্যাব-১৩, রংপুর, সিপিএসসি ক্যাম্পের নজরে আসে । আসামী গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান দিনাজপুর জেলার খানসামা থানা এলাকায় নিশ্চিত হওয়ার পর র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আসামী জয় চন্দ্র বর্মন (২৬)’কে দিনাজপুর জেলার খানসামা ধানাধীন টিটিসি নামক এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী জয় চন্দ্র বর্মণকে, মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, ভবিষ্যতে বিভিন্ন অপরাধ দমনে র‍্যাবের নিয়মিত অভিযান চলমান থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা

স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১১:৪১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫