পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুর জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম-সেবা, সভাপতিত্বে পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ- ২৩ রমজান) উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃসোলায়মান, সিনিয়র জেলা ও দায়রা জজ, শরীয়তপুর, শেখ হাফিজুর রহমান, বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, শরিয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ আশরাফ উদ্দিন।
এ সময়, শেখ শরীফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ড. আশিক মাহমুদ, বিপিএম সেবা অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল), মুশফিকুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) শরীয়তপুর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
মোঃ আনোয়ার হোসেন (বাবু সিকদার), শরীয়তপুর জেলা ব্যুরো 























