লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালক মিজান উদ্দিনের (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশু ও নারীসহ আরও ৬ জন আহত হয়।
গত সোমবার (২৪ মার্চ) ইফতারের আগ মুহুর্তে কমলনগর উপজেলার হাজিরহাট মিল্লাত একাডেমি এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের আলী আকবরের ছেলে।
আহতরা হলেন ইফতি, আব্বাস উদ্দিন, রিপন, সাকিব, বিবি কুলসুম ও শিশু ওমর ফারুক। তারা কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এরমধ্যে ইফতিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সদর হাসপাতাল সূত্র জানায়, যাত্রী নিয়ে করুনানগর বাজার থেকে অটোরিকশা চালক হাজিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে চালক চালকসহ ৭ জন আহত হয়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালে নিলে চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সদর হাসপাতালে আহত ৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের হাত-পা-মাথা ও মুখসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত ৫ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৬
-
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর - আপডেট সময় ১০:২৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- ৭২১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























