ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেপ্তার

মোংলা বন্দরে নোঙ্গর করেছে ৪ বাণিজ্যিক জাহাজ

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনের সংখ্যা বাড়ছে। ২৪ মার্চ সোমবার একদিনেই বন্দরের জেটিতে ৪টি বিদেশি জাহাজ নোঙর করেছে। পুরো বন্দর এলাকা এখন কর্মমূখর।

বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, সোমবার বন্দরের জেটিতে ৪টি বাণিজ্যিক নোঙ্গর করে পণ্য খালাস কার্যক্রম চলমান রয়েছে। আমদানি রপ্তানিকারকসহ বন্দর সংশ্লিষ্টদের ২৪ ঘন্টা সেবা দিতে আমরা বদ্ধপরিকর। বর্তমানে বন্দরের জেটিতে অবস্থান করা পানামা পতাকাবাহী জাহাজ এমভি জুপিটার ৪ হাজার ৮৩ মেট্রিকটন মেশিনারিজ পণ্য নিয়ে বন্দরের ৫ নম্বর জেটিতে, সাউথ কোরিয়া পতাকাবাহী জাহাজ এমভি মেরিগোল্ড ৫ হাজার মেট্রিক টন গুড় নিয়ে ৬ নম্বর জেটিতে, হংকং পতাকাবাহী জাহাজ এমভি হ্যান হুই ১ হাজার ৯৭০.৪১০ মেট্রিকটন স্টিলের পাইপ পণ্য নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে এবং বারবাডোস পতাকাবাহী জাহাজ এমভি আনকা ব্লু ১ হাজার ৭৬৯.০৬৯ মেট্রিক টন মেশিনারিজ মালামাল নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে। জেটিতে অবস্থানরত চারটি জাহাজে মোট ১২ হাজার ৮২২.৪৭৯ মেট্রিক টন মালামাল রয়েছে।

বন্দরের এই কর্মকর্তা আরো বলেন, মোংলা বন্দর জেটিতে একদিনে ৪ টি বিদেশি বাণিজ্যিক জাহাজসহ পোর্ট লিমিটের মধ্যে বেসক্রিকে ২টি, হারবারিয়ায় ৫টি, গ্যাস কোম্পানিতে ২টি পয়েন্টে বর্তমানে মোট ১৪ টি জাহাজ অবস্থান করছে। এসকল জাহাজে- বিভিন্ন ধরনের মেশিনারিজ, চিটাগুড়, স্টিলের পাইপ, চাল, কয়লা, ক্লিংকার ও সার রয়েছে।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত বন্দরে মোট বিদেশি জাহাজ নোঙর করেছে ৬৩৪টি। এ অর্থবছরে বন্দরে মোট ৮৬০টি ভিড়বে, এমনটাই আশা বন্দর কর্তৃপক্ষের।

বন্দর সংশ্লিষ্টরা জানান, মোংলা বন্দরের উন্নয়নে ৪ হাজার ৪৬ কোটি টাকা ব্যয়ে নৌপরিবহন মন্ত্রণালয় যেসব উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সেগুলো বাস্তবায়ন হলে বন্দরের পরিধি আরো বাড়বে। এ বন্দরকে যত আধুনিকায়ন করা হবে ততই আমদানি রপ্তানি বাড়বে। পাশাপাশি চট্রগ্রাম বন্দরের উপর থেকে চাপ কমবে। মোংলা ও দক্ষিণাঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে এ বন্দর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা

মোংলা বন্দরে নোঙ্গর করেছে ৪ বাণিজ্যিক জাহাজ

আপডেট সময় ০৯:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫