ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেপ্তার

লংগদুতে পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের ইফতার মহফিল

২৪ মার্চ, ২০২৫ সোমবার পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদ, লংগদু উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলটি পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের লংগদু উপজেলা শাখা সভাপতি মোঃ সুমন তালুকদার নীরবের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের চট্রগ্রাম বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন ও রাঙ্গামটি পার্বত্য জেলা প্রচার সম্পাদক মোঃ মহিবুল্লাহ (নুহাস)।
এছাড়াও উপস্থিত ছিলেন মাইনীমুখ মডেল হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক তাজ মাহমুদ, গাথাছড়া মসজিদের খতিব মাওলানা আমিনুর রশিদ, পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মেম্বার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লংগদু উপজেলা শাখা সভাপতি মোঃ নবী হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোঃ কামরুল হাসান কাদের, পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের উপজেলা সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা, লংগদু প্রেসক্লাবের সদস্য আরাফাত হোসেন বেলাল ও মোঃ এরশাদ আলী প্রমুখ।
“দল যার যার, পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদ সবার” এই স্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন পার্বত্য চট্রগ্রামে বহু বৈষম্য বিরাজমান যেমনি রয়েছে, তেমনি রয়েছে নানাবিধ সমস্যা। তাই পার্বত্য চট্রগ্রামের সকল সমস্যার সমাধান কল্পে দল মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার অনুরোধ জানান।
আলোচনাপর্ব শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অতঃপর সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা

লংগদুতে পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের ইফতার মহফিল

আপডেট সময় ০৯:১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫