সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হাসপাতালের সকল স্টাফদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে হাসপাতালে কর্মরত সকল কর্মকর্তা ও স্টাফদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান”র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডা.মাহফুজা রহমান চৌধুরী, ডা.মতিউর রহমান, ডা.সারোয়ার, উপসহকারী কমিউনিটি ডা.হাসান মাহমুদ, সফিকুর রহমান, হাসপাতালের প্রধান সহকারী ওয়াহিদুল ইসলাম, আব্দুল মন্নান, সিনিয়র স্টাফ নার্স পুষ্প রানী, হালিমা আক্তার, মুন্না আক্তার, সহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
এসময় হাসপাতালের পেশ ইমাম রমজানের পবিত্রতা ও রমজান মাসে মহান আল্লাহ তায়ালা কুরআন নাযিল করেছেন। তাই কুরআন মেনে জীবন পরিচালনার শিক্ষা দেয় এই রমজান মাস। তিনি রমজানের শিক্ষা নিয়ে আলোকিত সমাজ গঠনের জন্য সকলের প্রতি আহবান জানান।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ 























