ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেপ্তার

শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের পদ ৯ম গ্রেডে উন্নীতকরনের দাবীতে স্মারকলিপি প্রদান

শরীয়তপুর জেলায় প্রতি উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের পদ ৯ম গ্রেডে উন্নীতকরনের দাবীতে অদ্য সকাল ১১৩০ মিনিটের সময় জেলা প্রশাসক শরীয়তপুর ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন, শরীয়তপুর জেলার সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ।

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক, ফারুক আলম এর নেতৃত্বে এ স্বরলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোভুক্ত ‘উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও)’ পদটি ১৯৭৮ সালে সৃষ্টি হয়েছে। পরবর্তীতে ১৯৯৪ সালে সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী পদটি ১০ম গ্রেডে উন্নীত করা হয়। সে সময়ের প্রধান শিক্ষক পদটি ১৭তম গ্রেডে এবং সহকারী শিক্ষক পদটি ১৮তম গ্রেডে ছিল। পরবর্তিতে প্রধান শিক্ষক পদটি কয়েক দফায় উন্নীত করার ফলে ২০১৪ সালে ১১তম গ্রেড এবং সম্প্রতি উচ্চতর আদালতের রায়ে ১০ম গ্রেড ও সহকারী শিক্ষক পদটি চার দফায় ২০২০ সালে ১৩তম গ্রেডভুক্ত হয়।

উল্লেখ্য ১৯৯৪ থেকে ২০২২ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই দপ্তরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারিনটেনডেন্ট পদটি ৯ম গ্রেড থেকে ৬ষ্ঠ গ্রেডে এবং পিটিআই ইন্সট্রাক্টর পদটি ৩য় শ্রেণি থেকে ১ম শ্রেণি (৯ম গ্রেড) উন্নীতকরণ করা হয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়ের অন‌্যান‌্য দপ্তরের সমগ্রেডের কর্মকর্তাগণ এই সুদীর্ঘ ৩০ বছরে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ হয়েছে। কিন্তু দীর্ঘ ৩০ বছর ধরে ইউএপিইও পদটি ১০ম গ্রেডেই অপরিবর্তিত রয়েছে। এ সমস্যার সমাধানে অবিলম্বে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা

শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের পদ ৯ম গ্রেডে উন্নীতকরনের দাবীতে স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৩:৫১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫