ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেপ্তার

Astroworld Foundation এর উদ্যোগে সাভারে ইফতার উপহার

ঢাকা, ২৩ মার্চ (মঙ্গলবার), ২২শে রমাদান পবিত্র রমাদান মাসের মহিমা ও ইসলামের সহমর্মিতা ছড়িয়ে দিতে Astroworld Foundation এর উদ্যোগে সাভারের দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এক বিশেষ ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ আয়োজনে সংগঠনের সদস্যরা দ্বীনি ভাইদের সঙ্গে সারাদিন সময় কাটান এবং একসঙ্গে ইফতার ভাগাভাগি করেন।

ইফতার অনুষ্ঠানের আগে ধর্মীয় আলোচনা এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে ইসলামের শিক্ষা ও মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। এতে অংশগ্রহণকারীরা একে অপরকে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের দুঃখ-দুর্দশা বোঝার গুরুত্ব তুলে ধরেন। ইফতার আয়োজনের মূল লক্ষ্য ছিল শুধু খাদ্য বিতরণ নয়, বরং মানুষের মধ্যে মানবিকতা, ঐক্য ও সহমর্মিতার মনোভাব সৃষ্টি করা।

এই মহতী উদ্যোগে Astroworld Foundation-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আতিকুল ইসলাম, সহ-সভাপতি মো. ওসমান মিয়া, প্রচার সম্পাদক শাহরিয়া আহমেদ নয়ন, ভলান্টিয়ার কো-অর্ডিনেটর জাহিদ হাসান, ইভেন্ট ম্যানেজার সাইদুল ইসলাম ইমন এবং অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মো. আসাদুজ্জামান লিংকন উপস্থিত ছিলেন। তাদের সমন্বিত প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

ইফতার কার্যক্রম প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মো. আতিকুল ইসলাম বলেন আমাদের এই উদ্যোগ শুধু একদিনের ইফতার আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ। আমাদের লক্ষ্য হলো ইসলামের শান্তি, সহমর্মিতা ও সহযোগিতার বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম আয়োজনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করব।

অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মো. আসাদুজ্জামান লিংকন বলেন রমাদান আমাদের প্রীতি ও ভালোবাসার বন্ধন দৃঢ় করার এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য একসঙ্গে কাজ করার সুযোগ দেয়। আমাদের মূল উদ্দেশ্য হলো মানবতার কল্যাণে কাজ করা এবং মানুষের মাঝে শান্তি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা

Astroworld Foundation এর উদ্যোগে সাভারে ইফতার উপহার

আপডেট সময় ০২:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫