গাজীপুরে শ্রীপুর উদ্যোক্তা পরিবারের আয়োজনে স্বাধীনতা যুদ্ধ ও জুলাই অভ্যুত্থানে শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ আয়োজন করা হয়।
শ্রীপুর উদ্যোক্তা পরিবারের প্রতিষ্ঠাতা ফয়সাল আহমাদ সাদেকের সভাপতিত্বে এবং শ্রীপুর উদ্যোক্তা পরিবারের প্রতিষ্ঠাতা সদস্য শেখ মোহাঃ রেজাউল করিমের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন জুলাই অভ্যুত্থানে আহত রফিকুল ইসলাম রায়হান, চলো পাল্টাই স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মাসুদ হাসান, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, রিভার এন্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম, উদ্যোক্তা নিজাম উদ্দিন রিয়াদ, রিপা আক্তার ঝিলিক, উদ্যোক্তা জান্নাতুল ইসলাম, আমিনা আলম খান শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, সাবেক সভাপতি আনিছুর রহমান শামীম ,সাদেক মিয়াসহ উদ্যোক্তা পরিবারের অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন শ্রীপুর উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সজল।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 
























