ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেপ্তার

চুনারুঘাটে আধুনিক কৃষি পদ্ধতিতে ভুট্টা চাষে কৃষকের সাফল্য

আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে ভুট্টা চাষে সাফল্য পেয়েছেন চুনারুঘাটের কৃষক নুরুল হক। চুনারুঘাট উপজেলার আসলা গ্রামে দুই বিঘা জমিতে ভুট্টা চাষ করে তিনি লাভবান হয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহিদুল ইসলাম জানান, নুরুল হক ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় ভূট্টা প্রদর্শনী বাস্তবায়ন করছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভুট্টা চাষ করে ভালো ফলন পেয়েছেন।
নুরুল হক জানান, আগে তিনি সনাতন পদ্ধতিতে ভুট্টা চাষ করতেন। এতে ফলন কম হতো এবং খরচ বেশি হতো। কৃষি কর্মকর্তাদের পরামর্শে তিনি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন। এই পদ্ধতিতে বীজ বপন, সার প্রয়োগ এবং সেচ দেওয়ার আধুনিক কৌশল ব্যবহার করা হয়েছে। ফলে ফলন বেড়েছে এবং খরচ কমেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, চুনারুঘাট যেহেতু রবি মৌসুমে খরা প্রবণ উপজেলা তাই ভূট্টা চাষে অন্যান্য ফসলের তুলনায় সেচ কম লাগে ফলে খরা বেশি থাকলেও ফলনের তেমন তারতম্য হয় না। নুরুল হকের সাফল্য অন্যান্য কৃষকদেরও আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষে উৎসাহিত করবে। ভূট্টা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন। নুরুল হকের সাফল্য এলাকার অন্যান্য কৃষকদের জন্যও অনুপ্রেরণা। তারা এখন আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা

চুনারুঘাটে আধুনিক কৃষি পদ্ধতিতে ভুট্টা চাষে কৃষকের সাফল্য

আপডেট সময় ০১:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫