ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লামার লাইন ঝিরিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলায় আমজাদ হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় লামা উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইনঝিরি এলাকা নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে আমজাদ হোসেনকে নিজ ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন আমাদের মাতৃভূমিকে জানান, সকাল সাড়ে ৯টায় নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। তার ভাই আরজ আলী বাদী হয়ে মামলা করবেন। আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লামার লাইন ঝিরিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫