ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

লক্ষ্মীপুরে পৃথক পৃথক স্থানে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ২

লক্ষ্মীপুরে পৃথক পৃথক স্থানে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সদর মডেল থানা ও রায়পুর থানা পুলিশ তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের চরমোহনা গ্রামের মনির হোসেন ও সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকা রিপন হোসেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জের চরভূতি এলাকায় ৬ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে রিপন ধর্ষণের চেষ্টা করে।
এ ঘটনায় বুধবার (১৯ মার্চ) রাতে ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
অপরদিকে রায়পুর উপজেলার চরমোহনা গ্রামে মনির একটি শিশুকে (৬) ডেকে নিয়ে সুপারি বাগানে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে একটি প্রভাবশালী চক্র মীমাংসার চেষ্টা করে। পরে শিশুর মা বাদী হয়ে রায়পুর থানায় মনিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
পরে অভিযান চালিয়ে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকা থেকে রিপনকে ও রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের চরমোহনা গ্রাম থেকে মনিরকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, অভিযুক্তদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

লক্ষ্মীপুরে পৃথক পৃথক স্থানে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ২

আপডেট সময় ০৭:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫