ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কিশোরগঞ্জে ভাঙারী দোকান থেকে মর্টারসেল উদ্ধার

কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর এলাকার ভাঙারী দোকান থেকে একটি মার্টারসেল উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর থানার ওসি আব্দুল্লা আল মামুন। স্থানীয় এলাকাবাসী জানান, গত মঙ্গলবার রাতে একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামে একটি ভাঙারী দোকানে অন্যান্য মালামালের সাথে বোমার মত একটি মর্টারসেল দেখতে পেয়ে দোকানের মালিক ৯৯৯ এ কল দেন। খবর পেয়ে কিশেরগঞ্জ থানা পুলিশ ভাঙারী দোকানটি ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেন। মধ্য রাতে সেনা সদস্যরা মর্টারসেলটি উদ্ধার করে বালি ভর্তি একটি বালতিতে রাখে। সদর থানার ওসি জানান নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকান ঘরটি তালাবদ্ধ করে রেখেছে। জানাগেছে, ঢাকায় বোম্ব ডিম্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে, তারা এসে মর্টারসেলটি নিষ্ক্রিয় করবেন। ওসি আরও জানান, ধারনা করা হচ্ছে অন্যান্য লোহালক্করের সাথে মর্টারসেলটি কেউ বিক্রি করেছে। সারাদিনে ভাঙারী দোকানে লোহালক্কর বিক্রেতার তালিকা সংগ্রহ করছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কিশোরগঞ্জে ভাঙারী দোকান থেকে মর্টারসেল উদ্ধার

আপডেট সময় ১১:২১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫