সংবাদ শিরোনাম ::
বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

জাকারবার্গের মেটা ছাড়ার খবর ভুয়া

মেটার সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ- গত কয়েকদিন ধরে এমনই একটি খবর ঘুরছিল সোশ্যাল মিডিয়ায়। তবে খবরটির সত্যতা নেই বলে জানিয়েছেন অ্যান্ডি স্টোন নামের এক মেটা কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে জাকারবার্গের সরে দাঁড়ানোর তথ্য ভুয়া বলে দাবি করেন তিনি।

‘স্বপ্নের প্রকল্প’ মেটাভার্সের আর্থিক ক্ষতির কারণেই জাকারবার্গ পদত্যাগ করতে চাইছেন বলে দাবি করেছিল এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সেখানে আরও দাবি করা হয়, ২০২৩ সালের শুরুতেই দায়িত্ব থেকে সরে যাবেন মার্ক জাকারবার্গ। কিন্তু, ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই এই দাবি প্রত্যাখ্যান করেছে মেটা।

সংবাদমাধ্যমটি কারণ হিসেবে উল্লেখ করে, সম্প্রতি বড় আর্থিক লোকসানের সম্মুখীন হয়েছে মেটা। বিশেষত মেটাভার্স প্রকল্পে বিপুল টাকা বিনিয়োগের পর কাঙ্ক্ষিত সাফল্য পাননি জাকারবার্গরা। আর এর জেরেই বিনিয়োগকারীদের থেকে চাপ তৈরি হচ্ছিল। যার কারণে এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্ক জাকারবার্গ।

তবে পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি গুজব হলেও মেটার আর্থিক ক্ষতির দাবিটি কার্যত স্বীকার করেছেন মেটা কর্মকর্তা। তিনি বলেন, ‘ব্যবসায় লাভ-ক্ষতি থাকবেই। আশা করা হচ্ছে আগামী বছর সংস্থা দ্বিগুণ লাভ করবে।’

উল্লেখ্য, চলতি নভেম্বরেই ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা কমপক্ষে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। সংস্থার এক বিবৃতিতে ‘১৩% কর্মী কমানোর’ সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। এরপর সংস্থার প্রধান হিসেবে ‘কর্মী কমানো’র দায় নিজের ওপরই নেন মার্ক জাকারবার্গ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ

জাকারবার্গের মেটা ছাড়ার খবর ভুয়া

আপডেট সময় ০১:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২