ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ
বাস জব্দ- চালক আটক

রাজধানীতে বাসের ধাক্কায় মা নিহত : ৪ বছরের শিশু আহত

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় বসুমতি পরিবহনের একটি বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম কুলসুম বেগম (৬৫)। এ ঘটনায় ওই নারীর সাথে থাকা ৪ বছরের এক শিশু সন্তান গুরুতর আহত হয়েছে।

তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বসুমতি বাসটিকে জব্দসহ গাড়ি চালককে আটক করেছে পুলিশ। তবে, তাৎক্ষনিক ভাবে তার নাম জানা যায়নি। আজ শুক্রবার সকালে ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ দুপুরে ডিএমপির ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকাল ১০ টার দিকে ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর বাসষ্ট্যান্ড এলাকা দিয়ে চার বছরের শিশুকে নিয়ে কুলসুম বেগম রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় বসুমতি পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে সজোরে তাদের ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে ওই নারী শিশুটির মা কুলসুম মারা যায়। এসময় তার সাথে থাকা শিশুটি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।

তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে শিশুটি সেখানে ভর্তি আছে। পুলিশের এ কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে ওই নারীর জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।

সেখানে তার নাম কুলসুম বেগম, বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ। ঘটনার পরপরই বসুমতি বাসটিকে জব্দ করেছে এবং চালককে আটক করা হয়েছে। তাকে আগামীকাল শনিবার আদালতে পাঠানো হবে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ক্যান্টনমেন্ট থানার সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

বাস জব্দ- চালক আটক

রাজধানীতে বাসের ধাক্কায় মা নিহত : ৪ বছরের শিশু আহত

আপডেট সময় ০৪:৫১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২