ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

শিক্ষা সফরে আর যেতে পারলো না শিক্ষার্থী রাশেদুল

জামালপুরের, সরিষাবাড়ীতে পিকনিকে যাওয়ার সময় বাসের জানালা দিয়ে মাথা বের করে রাখা অবস্থায় গাছের সঙ্গে ধাক্কা লেগে রাশেদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সরিষাবাড়ী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পিকনিকে যাওয়ার পথে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাশেদুল সরিষাবাড়ী উপজেলার আদ্রা গ্রামের সাতপোয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানায়,শনিবার সকালে স্কুল থেকে গাজীপুর সাফারি পার্কে দুইটি বাস পিকনিকে যাচ্ছিলো। সোনাকান্দর মোড় এলাকায় পৌঁছালে বাসের জানালা দিয়ে মাথা বের করে রাশেদুল। এ সময় ওই সড়কে থাকা কাঁঠাল গাছের সঙ্গে মাথায় ধাক্কা লাগে তার। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাশেদুল।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, বাস ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

শিক্ষা সফরে আর যেতে পারলো না শিক্ষার্থী রাশেদুল

আপডেট সময় ০২:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫