ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় চাকুরিচ্যুত দুইজন সেনা সদস্য সহ মোট তিনজন গ্রেফতার

গত ২০/০২/২৫ইং তারিখ দুপুর আনুমানিক ১২.২০ ঘটিকার সময় ভিকটিম মোঃ রঞ্জু মিয়া, পিতা-মোঃ আজগর আলী, সাং-জাগুলী, থানা-গাবতলী, জেলা-বগুড়া এর নিকট একটি অপরিচিত মোবাইল নম্বর হতে ফোন করে কতিপয় ব্যাক্তি র‌্যাব পরিচয় দিয়ে তার কাছে টাকা দাবি করে আসছিল এবং বলে তোমার নামে র‌্যাব অফিসে অভিযোগ হয়েছে র‌্যাব তোমাদের বাড়ি অভিযান পরিচালনা করবে। অভিযোগ হতে বাঁচতে হলে আমাকে মাধ্যম হিসেবে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা দিতে হবে। আমি স্যারদের বলে রেখেছি এবং আগামীকাল টাকা নিয়ে র‌্যাব অফিসের সামনে আসতে হবে। পরবর্তীতে ভিকাটম বিষয়টি র‌্যব-১২, সিপিএসসি, বগুড়ায় এসে একটি অভিযোগ দায়ের করেন। র‌্যাব উক্ত অভিযোগের সূত্র ধরে ছায়াতদন্ত শুরু করতে থাকে। অদ্য ২১/০২/২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় উক্ত ভিকটিম মোঃ রঞ্জু মিয়া র‌্যাব অফিসের সামনে টাকা নিতে প্রতারকদেরকে আসতে বলে এবং র‌্যাবকে অবহিত করে। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২ মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২১/০২/২০২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন কলনীস্থ জেলা শিক্ষা অফিসের সামনে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূল হোতা ১। আরমান আলী (৩৮), পিতা- মোঃ ইদ্রিশ আলী, মাতা-মোছাঃ ফরিদা বেগম, সাং-মালিয়ানডাঙ্গা, থানা-গাবতলী, জেলা-বগুড়া, ২। মোঃ মামুন হোসেন তালুকদার (৩৭), পিতা- মোঃ মানিক তালুকদার, মাতা-মোছাঃ ফিরোজা বেগম, সাং-সূর্যপাশা, থানা-নলছিটি, ঝালকাঠি ৩। মোঃ মোয়াজ্জেম হোসেন (৪৫), পিতা- মৃতঃ আফজাল হোসেন, মাতা-মৃতঃ ফিরোজা বেগম, সাং- গজারিয়া সোনারায়, থানা- গাবতলী, জেলা- বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সময় ৪ টি মোবাইল, বাংলাদেশ সেনাবাহিনীর একটি ভ’ঁয়া অস্থায়ী পরিচয়পত্র, ডিজিএফআই এর একটি ভ’ঁয়া আইডি কার্ড, টাকা ৩,২০০/-, এবং উক্ত চাঁদাবাজীর কাজে ব্যাবহৃত একটি কাল রং এর পুরাতন রেজিষ্ট্রেসন বিহীন ঝুঁঁশর এরীীবৎ মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, ১ নং ও ২ নং আসামীরা চাকুরীচ্যুত সেনা সদস্য এবং তারা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারনা করে আসছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় চাকুরিচ্যুত দুইজন সেনা সদস্য সহ মোট তিনজন গ্রেফতার

আপডেট সময় ০২:১৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫